দক্ষ ও মানবিক প্রশাসন গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
দক্ষ, সৎ ও মানবিক প্রশাসন গড়ে তুলতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘স্বাস্থ্য ও শিক্ষা খাত দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি, তাই এসব খাতের কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব নিয়ে জনগণের সেবায় নিয়োজিত হতে হবে।’