পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় নারীসহ দুজন গ্রেপ্তার
রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সালমা আক্তার (৩৫) ও মো. মিজানুর রহমান কিরন (৪০) নামে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। গতকাল (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) রাতে রাজধানীর আগারগাঁও ৬০ ফিট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব।