চাঁদাবাজি নিয়ে পরিবহনমন্ত্রীর বক্তব্যে টিআইবির উদ্বেগ
সড়কে চাঁদাবাজিকে সমঝোতার ভিত্তিতে লেনদেন হিসেবে উল্লেখ করে সড়ক পরিবহনমন্ত্রী একটি ঘোরতর অপরাধকে বৈধতা দেওয়ার অজুহাত খুঁজেছেন। এ বিষয়ে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে, এ জাতীয় দুর্নীতি-সহায়ক অপচেষ্টাকে অঙ্কুরে বিনষ্ট করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতি নিজ দলের শুদ্ধিকরণে সর্বোচ্চ প্রাধান্য দেয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।