পবিত্র ঈদুল ফিতর
ঈদের ছুটিতেও থেমে নেই ফুটবল, আন্তর্জাতিক ব্যস্ততায় বাংলাদেশের তিন দল

ঈদের ছুটিতেও থেমে নেই ফুটবল, আন্তর্জাতিক ব্যস্ততায় বাংলাদেশের তিন দল

পবিত্র ঈদুল ফিতরে দেশের ক্রীড়াঙ্গন যখন ছুটির আমেজে, তখন একেবারেই ভিন্ন পরিস্থিতি ফুটবল আঙিনায়। বাংলাদেশ জাতীয় পুরুষ দলসহ ৩টি দল এ মুহূর্তে আন্তর্জাতিক সূচিতে অবস্থান করছে দেশের বাইরে। মার্চের বাকি সময়টা ব্যস্ততার মাঝেই পার করবে বাংলাদেশের ফুটবল।

কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদুল ফিতরের দিনে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ২১ মার্চ) সকাল ১০টা ২০ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে করতে আসেন।

ঈদের বিকেলে বিনোদনকেন্দ্রে ভিড়; রবীন্দ্র সরোবর ও হাতিরঝিলে দর্শনার্থীদের ঢল

ঈদের বিকেলে বিনোদনকেন্দ্রে ভিড়; রবীন্দ্র সরোবর ও হাতিরঝিলে দর্শনার্থীদের ঢল

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানীর বিভিন্ন বিনোদনকেন্দ্রে ভিড় জমিয়েছেন সব বয়সী মানুষ। বিশেষ করে ধানমন্ডির রবীন্দ্র সরোবর ও হাতিরঝিলে আজ (শনিবার, ২১ মার্চ) বিকেলজুড়ে দেখা গেছে দর্শনার্থীদের উপচে পড়া উপস্থিতি।

বসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রী ঈদ উপহার

বসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রী ঈদ উপহার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশাল সিটি করপোরেশনের (বসিক) কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দেয়া ঈদ উপহার বিতরণ করেছেন বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

ঈদে সাজছে মৌলভীবাজার: ছাড়, প্রস্তুতি আর পর্যটকের অপেক্ষায় চায়ের রাজধানী

ঈদে সাজছে মৌলভীবাজার: ছাড়, প্রস্তুতি আর পর্যটকের অপেক্ষায় চায়ের রাজধানী

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন সাজে সেজে উঠছে পর্যটন জেলা মৌলভীবাজার। চা-বাগানের সবুজ গালিচা, পাহাড়ের মায়া, ঝর্ণার সুর আর হাওরের বিস্তৃত জলরাশি—সব মিলিয়ে প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর এ জেলাটি এখন অপেক্ষায় হাজারো পর্যটকের পদচারণার। পর্যটন কেন্দ্রগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হোটেল-রিসোর্ট, রেস্টুরেন্ট, যানবাহন; সবখানেই ব্যস্ততা। রমজানের তুলনামূলক স্থবিরতা কাটিয়ে ঈদকে ঘিরে নতুন আশায় বুক বাঁধছেন সংশ্লিষ্টরা।

পটুয়াখালীতে বাজার নিয়ন্ত্রণে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান

পটুয়াখালীতে বাজার নিয়ন্ত্রণে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাধারণ মানুষের স্বস্তির কেনাকাটা ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পটুয়াখালীতে র‍্যাব-৮ এর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করছে। আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) দুপুর ১২টায় পটুয়াখালী সদর মার্কেটে ও বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়।

পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত

পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে চিন-মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের ছুটিতে সীমিত আকারে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে: এনবিআর

ঈদের ছুটিতে সীমিত আকারে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে: এনবিআর

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও সীমিত আকারে কাস্টমস হাউস ও স্টেশনসমূহে কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিআরটিসির ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু ১৬ মার্চ

বিআরটিসির ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু ১৬ মার্চ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে আগামী ১৬ মার্চ থেকে ‘ঈদ স্পেশাল বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) থেকে বিআরটিসির এ ঈদ স্পেশাল বাস সার্ভিসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

ঈদের কেনাকাটায় শপিং মল-মার্কেটে ক্রেতার ভিড়, দাম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

ঈদের কেনাকাটায় শপিং মল-মার্কেটে ক্রেতার ভিড়, দাম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে জমে উঠেছে ঈদের কেনাকাটা। রাজধানীর বিভিন্ন শপিং মল ও মার্কেটে এখন উপচেপড়া ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে ভিড় করছেন ক্রেতারা। তবে দাম নিয়ে আছে পাল্টাপাল্টি অভিযোগ।

ঈদের কেনাকাটায় জমজমাট রাজধানীর শপিংমলগুলো

ঈদের কেনাকাটায় জমজমাট রাজধানীর শপিংমলগুলো

ঈদ মানে উৎসব, খুশি; যা বারবার ফিরে আসে মুসলিম উম্মাহ’র দুয়ারে। সেই পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর শপিংমল ও বিপণিবিতানগুলোতে জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা। নগরীর আভিজাত্যপূর্ণ বিভিন্ন শপিংমলগুলোতে ইফতারের পর থেকে মানুষের সমাগম বাড়ছে, ধীরে ধীরে বিক্রি হচ্ছে নতুন পোশাক।

ব্যস্ততা কমেছে নড়াইলের দর্জি বাড়িতে, বেড়েছে গার্মেন্টস ব্যবসা

ব্যস্ততা কমেছে নড়াইলের দর্জি বাড়িতে, বেড়েছে গার্মেন্টস ব্যবসা

ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও ব্যস্ততা নেই নড়াইলের দর্জি বাড়িতে। আগে উৎসব-পার্বণে দর্জি বাড়িতে জৌলুস থাকলেও এখন অনেকটাই ফিকে। অন্যদিকে চাপ বেড়েছে গার্মেন্টসের দোকানে। জেলার তিন উপজেলায় ঈদে অন্তত একশ’ কোটি টাকার বেচাবিক্রির আশা গার্মেন্টস সংশ্লিষ্টদের।