চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারেজ প্রকল্প; প্রথম ধাপে ব্যয় ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা
প্রায় ছয় দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে অনুমোদন পেলো দেশের বহুল আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রকল্পটির প্রথম ধাপ বাস্তবায়নে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা অনুমোদন দিয়েছে সরকার। আজ (বুধবার, ১৩ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ অনুমোদন দেয়া হয়।