ভারতে পাচারকালে পঞ্চগড় সীমান্তে আটক দুই রোহিঙ্গা দম্পতি
কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে সীমান্তের জেলা পঞ্চগড়ে আনা হয়েছিল দুই রোহিঙ্গা দম্পতিকে। গন্তব্য ছিল ভারতে পাচার। তবে সীমান্ত পেরোনোর আগেই বিজিবির হাতে ধরা পড়েছেন তারা। আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারী সীমান্ত এলাকার টিটিহিপাড়া এলাকায় অভিযান চালিয়ে চার রোহিঙ্গাকে আটক করে বিজিবি।