ন্যাটো সামরিক জোট: পেন্টাগনের সেনা কমানোর পরিকল্পনায় ইউরোপজুড়ে উদ্বেগ
ইউরোপ মহাদেশে মার্কিন সেনা মোতায়েনের সার্বিক চিত্র পুনর্মূল্যায়ন করে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে আগামী ৬ নভেম্বরের মধ্যে অন্তত চারটি বিকল্প প্রস্তাব জমা দিতে যাচ্ছে পেন্টাগন। আনুষ্ঠানিকভাবে এই পর্যালোচনা সম্পন্ন হওয়ার কথা ডিসেম্বর মাসে হলেও তার অনেক আগেই এই পরিকল্পনা জমা দেয়া হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স মার্কিন নথি বিশ্লেষণের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে।