হরমুজ প্রণালি বন্ধই থাকছে, ওমানের সঙ্গে আলোচনা চললেও জানালো ইরান
ওমানের সঙ্গে আলোচনার পরও হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্ত বজায় রেখেছে ইরান। শুক্রবার ও শনিবার এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নৌচলাচল ব্যবস্থাপনার বিষয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানিয়েছেন। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।