মশানিরোধক নেট কোথায় পাবেন ও খরচ কেমন? জেনে নিন বাজারদর
দিন দিন ডেঙ্গু ও মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় কয়েল, ক্ষতিকর অ্যারোসল স্প্রে কিংবা ইলেকট্রিক ব্যাটের বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে ‘ইনসেক্ট শিল্ড’ বা মশানিরোধক নেট (Insect shield or mosquito net)। এই আধুনিক নেটের সবচেয়ে বড় সুবিধা হলো এটি সম্পূর্ণ পরিবেশবান্ধব (Eco-friendly) এবং এতে কোনো রাসায়নিকের ঝুঁকি নেই। ঘরে আলো-বাতাস চলাচলে কোনো বাধা না দিয়েই এটি মশা, মাছি ও ক্ষতিকর ইঁদুরের প্রবেশ শতভাগ ঠেকিয়ে দেয়।