ছয় রুটে বিমান বাংলাদেশের সব ফ্লাইট স্থগিত
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’ তাদের ছয়টি রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত করেছে। মূলত মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা সংকটের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।