নিরাপত্তাব্যবস্থা
ফরিদপুরে ৭৮১ মন্দিরে দুর্গাপূজা; নিরাপত্তায় প্রশাসনের বিশেষ ব্যবস্থা

ফরিদপুরে ৭৮১ মন্দিরে দুর্গাপূজা; নিরাপত্তায় প্রশাসনের বিশেষ ব্যবস্থা

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ফরিদপুরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মহালয়া শেষে প্রতিমা সাজানো, পূজামণ্ডপের সৌন্দর্যবর্ধন ও আলোকসজ্জাসহ নানা আয়োজনে ব্যস্ত সময় পার করছেন পূজা উদযাপন কমিটির সদস্যরা। সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। এদিকে দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে জেলাজুড়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধান ঈদ জামাতকে ঘিরে দিনাজপুরে প্রস্তুতি প্রায় শেষ

প্রধান ঈদ জামাতকে ঘিরে দিনাজপুরে প্রস্তুতি প্রায় শেষ

দেশের সর্ববৃহৎ ঈদগাঁ মাঠ হিসেবে পরিচিত দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আগামী শনিবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে এই জামাত। জামাতকে ঘিরে মাঠ সংস্কার, কাতার নির্ধারণ, মাইক স্থাপনসহ সার্বিক প্রস্তুতি শেষ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।