১২ হাজার মানুষের দেশে প্রথম ফেডারেশন গঠন, নতুন যুগে নাউরুর ফুটবল
২১ বর্গ কিলোমিটারের এক ছোট্ট দেশ নাউরুর বাসিন্দাদের কাছে ফুটবল এক অলীক কল্পনা। এতদিন ১২,০০০ মানুষের বিনোদনের মাধ্যম অস্ট্রেলিয়ান রুলস ফুটবল হলেও বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে সেখানে ফুটবল মাঠ তৈরির পাশাপাশি গঠিত হয়েছে দেশের প্রথম ফুটবল ফেডারেশন। ২০২৮ সালে মাইক্রোনেশিয়ান গেমস আয়োজনের লক্ষ্য ছোট এ দ্বীপরাষ্ট্রটির।