নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬

গোল বন্যা ও উইকেটের তাণ্ডব: নতুন কুঁড়িতে চমক আনিতা ও নোবেলের
দেশব্যাপী চলমান প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এ ফুটবল ও ক্রিকেটে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় উঠে এসেছেন দুই খুদে ক্রীড়াবিদ। নওগাঁর আনিতা বাসকের গোলের বন্যা আর বাগেরহাটের আলী মাহমুদ নোবেলের বিধ্বংসী বোলিংয়ে নিজ নিজ জেলাকে সাফল্যের চূড়ায় নিয়ে গেছেন এ দুই উদীয়মান তারকা।

ঠাকুরগাঁওয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন
‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা, স্বপ্নের পথে, বিজয়ে সাথে’—এই প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬। আজ (শনিবার, ২ মে) বিকেলে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।