প্রাথমিকে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা: সংসদে শিক্ষামন্ত্রীর ঘোষণা
দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে নৈতিক ও ধর্মীয় শিক্ষা কার্যক্রম আরও শক্তিশালী করতে প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য জানান।