ভাঙাচোরা কোচে যাত্রাভোগান্তি; অধরা পঞ্চগড়ের রেল সম্প্রসারণ
রাজধানীর সঙ্গে দেশের সবচেয়ে দূরবর্তী রেলপথ সীমান্তজেলা পঞ্চগড়ে। গুরুত্বপূর্ণ এই স্টেশন থেকে রেলযোগাযোগ এখন দুর্ভোগে রূপ নিয়েছে। যাত্রীদের অভিযোগ, পুরনো ভাঙাচোরা কোচ, অপরিচ্ছন্ন পরিবেশ আর দুর্ঘটনায় ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। এছাড়াও দীর্ঘদিনে বাস্তবায়ন হয়নি পঞ্চগড়-বাংলাবান্ধা রেলপথ সম্প্রসারণ ও পঞ্চগড় থেকে খুলনা ও কক্সবাজার পর্যন্ত রেলযোগাযোগ।