পৃথিবীর নিম্ন কক্ষপথে দ্বিতীয় প্রজন্মের স্যাটেলাইট উৎক্ষেপণ ফক্সকনের
পৃথিবীর নিম্ন কক্ষপথে দ্বিতীয় প্রজন্মের স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে তাইওয়ানভিত্তিক ইলেকট্রনিক্স জায়ান্ট ফক্সকন। ক্যালিফোর্নিয়া থেকে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে সফলভাবে এ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।