বাঁশখালীকে বন্যামুক্ত করতে সব পদক্ষেপ নেয়া হবে: ত্রাণমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বাঁশখালীবাসী যাতে প্রতিবছর বন্যার কবলে না পড়েন, সে জন্য সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। আজ (শনিবার, ৮ জুলাই) সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।