হবিগঞ্জে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ২০
হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আজ (বুধবার, ৮ জুলাই) সকাল ৮টার দিকে বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ ভেঞ্চার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।