বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক এড়াতে দাঁত পরিষ্কার করার ৯টি প্রাকৃতিক পদ্ধতি
সম্প্রতি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্ট নিয়ে একটি আলোড়ন সৃষ্টিকারী তথ্য প্রকাশ পেয়েছে। পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (এসডো / ESDO)-র এক বছরের বৈজ্ঞানিক গবেষণায় জানা গেছে, বাংলাদেশের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই (৭৬.৫%) ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক বা প্লাস্টিক কণা বিদ্যমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ল্যাবরেটরিতে পরিচালিত এই গবেষণার খবর প্রকাশের পর থেকেই সাধারণ মানুষের মনে দেখা দিয়েছে তীব্র আতঙ্ক (Microplastic toxicity in toothpaste and cancer risk)।