
আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ মারা গেছেন। আজ (সোমবার, ১ জুন) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

ড. তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন
চট্টগ্রামের হাটহাজারীর জামাতলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৯ অক্টোবর) ভোরে গ্রামের বাড়িতে পৌছায় ড. তোফায়েল আহমেদের মরদেহ।

তোফায়েল আহমেদের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক প্রকাশ
অধ্যাপক ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে জামায়াতের শোক
স্থানীয় সরকার বিশেষজ্ঞ, গবেষক ও স্থানীয় সরকার বিষয়ক সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ ইন্তেকাল করেছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ (বৃহস্পতিবার, ৯ অক্টোবর) তিনি এক শোকবাণীর মাধ্যমে অধ্যাপক ড. তোফায়েলের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন।

প্রখ্যাত শিক্ষাবিদ ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদের প্রয়াণ
প্রখ্যাত শিক্ষাবিদ ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ড. তোফায়েল আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ (বুধবার, ৮ অক্টোবর) রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।