মার্কিন অবরোধের মধ্যেই বহাল তেলের রাজস্ব; বাজেট লক্ষ্য পূরণের দাবি ইরানের
মার্কিন বাহিনীর কড়া নৌঅবরোধ সত্ত্বেও চলতি ইরানি বছরের প্রথম চার মাসে ৭৫০ কোটি (সাড়ে ৭ বিলিয়ন) ডলার তেল রাজস্ব কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়েছে ইরান। আধা-সরকারি ফার্স বার্তা সংস্থা তেল মন্ত্রণালয়ের তথ্যের বরাতে জানায়, এ অর্থ দেশটির বাজেট লক্ষ্যমাত্রার প্রায় ৯৯ শতাংশ পূরণ করেছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।