তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি

মিটারে চুম্বক বসিয়ে গ্যাস চুরি; ডাইং কারখানায় তিতাসের অভিযান
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস চুরির অভিযোগে একটি ডাইং কারখানায় অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একটি টিম। আজ (রোববার, ২৬ এপ্রিল) বেলা ১১টায় রেললাইন বটতলা এলাকার ‘পেটার্ন ফিনিশিং’ নামের কারখানাটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

১৩ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু
গ্যাস সংকটের কারণে দীর্ঘ ১৩ মাস বন্ধ ছিল জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (জেএফসিএল)। দীর্ঘ সময় পর আবারো ইউরিয়া উৎপাদন শুরু করেছে সার কারখানাটি। গতকাল (বৃহস্পতিবার) রাত থেকে ইউরিয়া সার উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ।