ভাতাভোগী নির্বাচনে অনিয়ম চিহ্নিত করতে তালিকা যাচাই হচ্ছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতাভোগী নির্বাচনে অনিয়ম চিহ্নিত করতে তালিকা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমীন। আজ (বুধবার, ৬ মে) দুপুরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে প্রতিমন্ত্রী ডিসি কনফারেন্সে অংশ নেন।