ডিজেল চুক্তি
কিয়েভ ও খারকিভে রুশ বিমান হামলা, বিদ্যুৎহীন ৬ লাখ বাসিন্দা

কিয়েভ ও খারকিভে রুশ বিমান হামলা, বিদ্যুৎহীন ৬ লাখ বাসিন্দা

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আজ (বুধবার, ১৪ অক্টোবর) চালানো এই হামলায় দেশটির অন্তত ৩০টি জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ছয় লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। এই আক্রমণকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি উদ্যোগের প্রতি মস্কোর ‘চরম অবজ্ঞা’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র; জ্বালানি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ কিয়েভের

ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র; জ্বালানি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ কিয়েভের

ইউক্রেনের পক্ষ থেকে আগাম সতর্কসংকেত ছাড়াই রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র হামলার খবর দেয়া এবং মার্কিন প্রেসিডেন্টের ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের মধ্যেও কিয়েভের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্র–রাশিয়া ডিজেল চুক্তি ‘খুবই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত’; কড়া সমালোচনা মেলোনির

যুক্তরাষ্ট্র–রাশিয়া ডিজেল চুক্তি ‘খুবই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত’; কড়া সমালোচনা মেলোনির

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ডিজেল সরবরাহ সংক্রান্ত চুক্তিকে একটি ‘খুবই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেছেন, এই চুক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য করার প্রচেষ্টার পরিপন্থি।

রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি নিয়ে বিরোধ; ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প

রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি নিয়ে বিরোধ; ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প

রাশিয়ার সঙ্গে জ্বালানি চুক্তি এবং রুশ তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার জের ধরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা আনার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের একদিন পরই শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। ট্রাম্পের ওই জ্বালানি চুক্তির তীব্র সমালোচনা করেছিলেন জেলেনস্কি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।