প্রতিযোগিতার আইন লঙ্ঘন; গুগলকে ১০০ কোটি ডলার জরিমানা করলো ইইউ
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিযোগিতা আইন লঙ্ঘনের দায়ে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটকে মোট ৮৯ কোটি ইউরো বা ১০০ কোটি ডলার জরিমানা করা হয়েছে। আধিপত্য বিস্তার ও প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোকে কোণঠাসা করার অভিযোগে বৃহস্পতিবার ইউরোপীয় কমিশন এই বড় অংকের জরিমানা ঘোষণা করে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।