বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে ডিজিটালাইজেশন করার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর
দেশের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে ডিজিটালাইজেশন করার নির্দেশ দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এসময় ২৪ এর আন্দোলনের জন্য আলাদা আর্কাইভ সেকশন করার জন্য সংস্থাটির মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন বলে জানান তথ্য প্রতিমন্ত্রী।