
দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ নাজমুল আলম। তিনি বর্তমানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) যুগ্ম সচিব ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

১১ অধিদপ্তর-সংস্থায় নতুন ডিজি; ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যান
খাদ্য, পরিবেশ, কৃষি বিপণন, ট্রেডমার্কস, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর; জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোসহ ১১ অধিদপ্তর ও সংস্থায় নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

রেলওয়ের নতুন মহাপরিচালক আফজাল হোসেন
বাংলাদেশ রেলওয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেলেন মো. আফজাল হোসেন। তিনি সরদার সাহাদাত আলীর জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন।

র্যাবের দশম ডিজি হলেন মো. হারুন অর রশিদ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দশম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।