ডাক্তার রোগী

সবার জন্য চালু হচ্ছে সরকারি হেলথ কার্ড, ফ্রি স্বাস্থ্য পরীক্ষাসহ মিলবে যেসব সুবিধা
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের ব্যাপক সাফল্যের পর এবার দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিচ্ছে সরকার। দেশব্যাপী সবার জন্য চালু হতে যাচ্ছে ই-হেলথ কার্ড। আগামী জুলাই মাস থেকেই প্রথম ধাপে দেশের ৫টি জেলায় এই বিশেষ কার্ড বিতরণ ও সেবা কার্যক্রম শুরু হবে।

হাসপাতালে সবচেয়ে বেশি রোগীর চাপ বহির্বিভাগে, অথচ সেখানেই যত সংকট
দেশের জনসংখ্যার বড় একটি অংশই চিকিৎসা নেন হাসপাতালের বহির্বিভাগে। তবে ডাক্তারদের দেরির কারণে ভোগান্তি বাড়ে রোগীর। আবার লোকবল কম থাকায় অনেক সময়ই প্রয়োজনের তুলনায় কম সময় পান রোগীরা। রোগীর চাপে ডাক্তারদের আন্তরিকতার যায় কমে। অন্যদিকে দেশে রেফারেল পদ্ধতি না থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই রোগী ভুল করে অন্য রোগের বিশেষজ্ঞের কাছে চলে যান। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, অনুপস্থিতি ও জনবল ঘাটতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তারা।