মরণোত্তর ডক্টরাল ডিগ্রি পাচ্ছেন যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) তাদের বসন্তকালীন সমাবর্তন অনুষ্ঠানে নিহত দুই পিএইচডি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমনকে মরণোত্তর ডক্টরাল ডিগ্রি প্রদান করবে। ৭ থেকে ১০ মে পর্যন্ত চলা এ সমাবর্তনে তাদের বিশেষভাবে স্মরণ করা হবে।