শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ট্যাবলেট উদ্ধার
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম থেকে ১ লাখ ৩ হাজার পিস ট্যাপেন্টাডল ব্র্যান্ডের ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) সকালে এসব মাদক উদ্ধার করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর টহল দল। উদ্ধারকৃত এসব মাদকের বাজার মূল্য প্রায় ৩ কোটি ১৩ লাখ টাকা।