আমি মুসলিম, তাই শরীরে ট্যাটু করাতে পারবো না: লামিন ইয়ামাল
‘আমি মুসলিম, তাই আমি ট্যাটু করাতে পারবো না। আর আমি অন্য কারো ট্যাটুও নিজের শরীরে আঁকবো না’ নিজের ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত অবস্থান নিয়ে এভাবেই সোজাসাপ্টা কথা বলেছেন স্পেনের ফুটবল সেনসেশন লামিন ইয়ামাল। ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এ অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে নিজের আবেগ, বিশ্বাস ও শিরোপা জয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব জানান। মারকা ও দ্য গোল ডটকমে এ তথ্য উঠে এসেছে।