টাঙ্গাইল ৫

টাঙ্গাইলে নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ বাড়িতে পাঠানো হয়েছে। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পৌরউদ্যান ও সাবালিয়া এলাকায় তাদের মৃত্যু হয়। নিহতরা হচ্ছেন, ছিলিমপুর চর পাকুল্লা দক্ষিণপাড়া গ্রামের নাম জোনাব আলী ও ছোনাট গ্রামের জিয়াউর রহমান।

‘বাংলাদেশকে এগিয়ে নিতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে’
টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে। আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলে টেলিভিশন রিপোর্টার্স ফোরামের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।