২০ জেলায় তীব্র জ্বালানি সংকট; চাহিদা-সরবরাহের অসামঞ্জস্যতায় ভোগান্তি
সিরাজগঞ্জের বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করায় উত্তরাঞ্চল ও ময়মনসিংহ বিভাগের ২০ জেলায় তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। জেলা প্রশাসক জানিয়েছে, অবৈধ মজুত রোধে পাম্পগুলোর চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে না। তবে ডিপোর এ রেশনিং সিদ্ধান্তের কারণে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় অনেক পাম্প বন্ধ রাখতে হচ্ছে।