কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে পরিমল মণ্ডল (৩৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল (সোমবার, ২৪ আগস্ট) বিকেলে কুমারখালী পৌরসভার এমএন বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।