টিফিনে রুটির সঙ্গে ‘কাঁচা কলা’ পেলো শিক্ষার্থীরা; অভিযুক্ত শিক্ষক বরখাস্ত
ফরিদপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ফিডিংয়ে বন রুটির সঙ্গে কাঁচা কলা দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠলে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফরিদপুর সদর উপজেলার পুর্বখাবাসপুরে অবস্থিত ৯৩ নম্বর শহিদ সালাহ উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।