বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির ‘অসুস্থ’, হাসপাতালে ভর্তি
সৈয়দপুর বিমানবন্দরে বিপুল নগদ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান অসুস্থ হয়ে পড়েছেন। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪৭ মিনিটে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হয়।