মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে দুই সাক্ষীর জবানবন্দি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যার উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষীরা এ সাক্ষ্য দেন।