জুলাইয়ের রক্তমাখা পতাকা হাতে প্রধানমন্ত্রীর সঙ্গে বাঙলা কলেজ শিক্ষার্থী আজিজুরের সাক্ষাৎ
মাথায় গুলির ক্ষত, শরীরের বিভিন্ন স্থানে ৩৬টি বুলেটের স্প্লিন্টারের চিহ্ন। জুলাই গণআন্দোলনের সময় আহত হয়ে মাথার রক্তক্ষরণ বন্ধ করতে যে জাতীয় পতাকা মাথায় বেঁধেছিলেন, সেই রক্তমাখা পতাকা হাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন শেখ আজিজুর রহমান।