
তোরা যা খুশি তাই ক, আমি কোনো কথা কমু না: মির্জা আব্বাস
এনসিপি ও জামায়াতের নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনে নেমেছি। কিন্তু পারছি না। ওরা যেভাবে অপপ্রচার চালাচ্ছে বিএনপির বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে আমরা ধৈর্য ধরে রাখতে পারছি না। আমি সহ্য করতে পারছি না। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

একটি মহল ‘বিষদাঁত’ লুকিয়ে রেখে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছে: হাবিবুন নবী
একটি মহল তাদের ‘বিষদাঁত’ লুকিয়ে রেখে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। আজ (শুক্রবার, ১৬ জানুয়ারি) শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি জানান, ক্ষমতায় গেলে সেই মহল তাদের আসল রূপ দেখাবে।

খালেদা জিয়ার বিদায়ে তারকাদের শোক
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আপসহীন এই নেত্রীর বিদায়ে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ঢাকাই চলচ্চিত্রের অভিনয়শিল্পী ও নির্মাতারাও সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় তাকে স্মরণ করছেন।

কাল বাদ জোহর খালেদা জিয়ার জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা আগামীকাল (বুধবার, ৩১ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে দাফন করা হবে। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) বিএনপি সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্বাধীনতাবিরোধীরা মাথাচাড়া দিচ্ছে, জনগণ তাদের প্রতিহত করবে: ফখরুল
স্বাধীনতাবিরোধীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে জনগণ তাদের প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

১৭ বছরের অপেক্ষা ফেব্রুয়ারিতে শেষ হবে: মঈন খান
দেশের মানুষ ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে। ফেব্রুয়ারিতে ১৭ বছরের সেই অপেক্ষা শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

ফেব্রুয়ারির মাঝেই জাতীয় নির্বাচন দিতে হবে: ব্যারিস্টার কায়সার কামাল
ফেব্রুয়ারির মাঝেই জাতীয় নির্বাচন দিতে হবে বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। আজ (শনিবার, ২৮ জুন) দুপুরে নেত্রকোণার দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।

‘৩১ দফার আলোকে সাম্য, ন্যায় ও নতুন প্রজন্মের কাঙ্ক্ষিত সমাজ প্রতিষ্ঠা করা হবে’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে প্রণীত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সাম্য, ন্যায় ও নতুন প্রজন্মের কাঙ্ক্ষিত সমাজ প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম সূর্য। আজ (বৃহস্পতিবার, ২৬ জুন) বিকেলে ময়মনসিংহের নান্দাইলের সাত নম্বর মুসল্লী ইউনিয়নে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘প্রতিহিংসার রাজনীতি নয়, শান্তিপূর্ণ দেশ গঠনে বিএনপি কাজ করছে’
প্রতিহিংসার রাজনীতি নয়, শান্তিপূর্ণ দেশ গঠনে বিএনপি কাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

‘চলতি সপ্তাহে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন’
চলতি সপ্তাহেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরছেন বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। আজ (শুক্রবার, ২ মে) সকালে শেরেবাংলা নগরে শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা ও দোয়া পাঠ শেষে এ কথা জানান তিনি।

শাপলা কুঁড়ি ট্রফি-২০২৫ এর উদ্বোধন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জিয়া শিশু অ্যাকাডেমির আয়োজনে অনূর্ধ্ব-১৪ বালিকাদের ফুটবল ও ভলিবল টুর্নামেন্ট 'শাপলা কুঁড়ি ট্রফি-২০২৫' এর উদ্বোধন করা হয়েছে।

‘সংস্কার করবে রাজনীতিবিদরা, সংস্কার হবে সংসদে’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার করবে রাজনীতিবদরা, সংস্কার হবে সংসদে। কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না বলেও মন্তব্য করেছেন এই বিএনপি নেতা।