জিম্বাবুয়ে

জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো বাংলাদেশ
টানা দুই হারে আগেই সিরিজ হাতছাড়া হয়েছিল। শেষ ম্যাচে ছিল ২৫ বছর পর জিম্বাবুয়ের মাটিতে হোয়াইটওয়াশ হওয়ার চরম লজ্জা। তবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়ানডেতে চেনা ছন্দে ফিরলেন বাংলাদেশের ব্যাটাররা। স্বাগতিক বোলারদের ওপর দাপট দেখিয়ে জিম্বাবুয়েকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সিরিজ হারলেও এই সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশের শঙ্কা উড়িয়ে স্বস্তিতে মাঠ ছেড়েছে সৌম্য-তানজিদরা।

শেষ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে সুপার এইটে ৩ ম্যাচে ৩টিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে গেল দক্ষিণ আফ্রিকা। গতকাল (রোববার, ১ মার্চ) দিল্লিতে টস জিতে আগে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে।