
জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ২৯ জনের পরিচয় যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীটি।

জাসদ কার্যালয় থেকে তিন শতাধিক আ.লীগ নেতাকর্মী আটক: ডিসি হারুন
জাসদ কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন শতাধিক নেতাকর্মী আটক হয়েছে বলে নিশ্চিত করেছেন মতিঝিল ডিভিশনের ডিসি হারুন অর রশীদ। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

গুলিস্তানে জাসদ কার্যালয়ে অভিযান; আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আটক ব্যক্তিদের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করছে পুলিশ।

জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ
জুলাই অভ্যুত্থান দমন করতে নির্যাতন, ষড়যন্ত্র ও প্ররোচনার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে নবম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ
জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার নবম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি)। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই মামলার বিচার চলছে।

মানবতাবিরোধী অপরাধের মামলা: জাসদ সভাপতি ইনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৭ ডিসেম্বর
কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ৭ ডিসেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় ইনুকে ৭ দিনের রিমান্ড
নিউমার্কেট থানার ব্যবসায়ী ওয়াদুদ হত্যায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (মঙ্গলবার, ২৭ আগস্ট) হাসানুল হক ইনুকে আদালতে হাজির করে পুলিশ।

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গ্রেপ্তার
সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (সোমবার, ২৬ আগস্ট) বিকেল রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‘১৪ দলের বৈঠকে জামায়াত-শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত’
১৪ দলের শীর্ষ নেতাদের বৈঠকে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ জানানো হয়েছে। আজ (সোমবার, ২৯ জুলাই) গণভবনের অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জোটের আসনে আ. লীগের স্বতন্ত্র প্রার্থী চায় না ইনু'র জাসদ
জোটগতভাবে অংশ নেয়া নির্বাচনী আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী চায় না জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু)।

নৌকা প্রতীকে নির্বাচন করবে জাসদ (ইনু)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৮১ আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ (ইনু)।

৩৪৬টি মনোনয়ন ফরম বিক্রি করেছে জাসদ
শেষ দিনে ৪৬টি মনোনয়ন ফরম বিক্রি করেছে জাসদ (ইনু)।