কে এই ‘এল মেনচো’: মেক্সিকোর সবচেয়ে ভয়ংকর মাদকসম্রাটের উত্থান ও পতনের গল্প
মেক্সিকোর অপরাধ জগতের সবচেয়ে আলোচিত ও ভীতিকর নাম ছিল নেমেসিও ওসেগুয়েরা সারভান্তেস। তিনি পরিচিত ছিলেন ‘এল মেনচো’ (El Mencho) নামে। শক্তিশালী অপরাধী সংগঠন জালিস্কো নিউ জেনারেশন কার্টেল-সিজেএনজি (CJNG) এর প্রতিষ্ঠাতা ও প্রধান হিসেবে দীর্ঘ প্রায় এক দশকের বেশি সময় ধরে তিনি মেক্সিকোর নিরাপত্তা বাহিনীর সবচেয়ে বড় টার্গেটে পরিণত হয়েছিলেন। সাম্প্রতিক সামরিক অভিযানে তার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হলো এক ভয়ংকর অধ্যায়। যুক্তরাষ্ট্রের সীমান্তে প্রাণঘাতী মাদক ‘ফেন্টানিল’ (Fentanyl) পাচারের মূল হোতা হিসেবে অভিযুক্ত ছিলেন তিনি।