নওগাঁয় জামায়াত-বিএনপির কর্মী-সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
নওগাঁয় জামায়াত-বিএনপির কর্মী-সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৩টার দিকে নওগাঁ সদর উপজেলার মাখনা কোমলগোটা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থানা পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।