
সংবিধান নতুন করে লিখব না, সংশোধনের জন্য সবাই বসবো: চিফ হুইপ
জাতীয় ঐক্য ও সকলের মতামতের ভিত্তিতেই সংবিধান সংশোধন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সংবিধান নতুন করে না লিখে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে বলে উল্লেখ করেন তিনি।

পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করতে হবে: মাহদী আমিন
পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে ভিন্ন মতকে ধারণ করে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ (বুধবার, ৫ বুধবার) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (বৃহস্পতিবার, ২৮ মে) ঢাকায় প্রধানমন্ত্রীর গুলশান বাসভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান তিনি।

ফার্সি নববর্ষের বার্তায় ‘জাতীয় ঐক্যের’ ডাক দিলেন মুজতবা খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি পবিত্র নওরোজ বা ফার্সি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে বিশেষ বার্তা দিয়েছেন। আজ (শুক্রবার, ২০ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তার এ বার্তা প্রচার করেছে।

জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা হচ্ছে: নাহিদ ইসলাম
জুলাই সনদে স্বাক্ষরই জাতীয় ঐক্য নয়, জাতীয় ঐক্যের নামে জাতীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিভাজনের রাজনীতি ছেড়ে জাতীয় ঐক্য গঠনের ওপর জোর দিয়েছেন ঢাবি উপাচার্য
বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য গঠনের ওপর জোর দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। জানান, জাতীয় প্রয়োজনে সবার মাঝে ঐক্য তৈরি হলে সকল অপশক্তির বিনাশ ঘটবে।

বিএনপির ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ অনুষ্ঠান শুরু, নেই এনসিপি
শহীদ পরিবার ও আহতদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিএনপি আয়োজিত ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক অনুষ্ঠান। আজ (মঙ্গলবার, ১ জুলাই) বিকেল ৩টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে রাজধানীতে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী ও পেশাজীবী প্রতিনিধিরা।

জাতীয় ঐক্যসহ ১০ বিষয়ে বিএনপির সঙ্গে একমত ইসলামী আন্দোলন
ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন, আধিপত্যবাদ বিরোধী রাষ্ট্র গঠন ও আওয়ামী শক্তির বিরুদ্ধে ইসলামী আন্দোলনের সাথে একমত পোষণ করেছে বিএনপি। এছাড়া সংস্কার শেষে এক দেড় বছরের মধ্যে নির্বাচনের দাবি জানানোর সাথে জাতীয় ঐক্যসহ দশটি বিষয়ে বিএনপি সাথে ঐক্যমত পোষণ করার কথা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ (সোমবার, ২৭ জানুয়ারি) সকালে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে গণমাধ্যমে এসব কথা জানান তারা।

নির্বাচন হলে আমাদের শক্তি বাড়বে : মির্জা ফখরুল
নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা করা হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রুত নির্বাচন হলে জনগণের শক্তি বাড়বে। জাতীয় ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। এবি পার্টির প্রথম কাউন্সিলে অধিবেশনে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। এদিন কাউন্সিলরদের ভোটে দলটির চেয়ারম্যান নির্বাচিত হন মজিবুর রহমান মঞ্জু।

অভ্যুত্থানের চেতনা নিয়ে জাতীয় ঐক্য বিনষ্টকারী বক্তব্যের প্রতিবাদ মুক্তিযোদ্ধা পরিষদের
জুলাই-আগস্টের অভ্যুত্থানের চেতনাকে কেন্দ্র করে গড়ে ওঠা জাতীয় ঐক্যের পরিবেশ বিনষ্টকারী যেসব বক্তব্য প্রদান করা হয়েছে তার প্রতিবাদ করেছেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মুসলেহ উদ্দিন। আজ (বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জুলাই গণহত্যায় জড়িত শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল
জুলাই গণহত্যায় জড়িত শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার। আজ (মঙ্গলবার, ৭ জানুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে তিনি এ কথা জানান।

জাতীয় ঐক্যের আহ্বান সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের
ভারতীয় অপপ্রচার, আগ্রাসন ও বাংলাদেশ হাইকমিশনে হামলার বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা। জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে ভারতের বিরুদ্ধে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।