রাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করলো জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, ইউট্যাব ও জিয়া পরিষদের শিক্ষকরা। তবে দ্রুত সময়ের মধ্যে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আবারো কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।