বাড়ছে জলবায়ু পরিবর্তন, ৫০টির বেশি স্থানে জাগলিং ইভেন্টের আয়োজন
ফুটবলের জন্য ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিশ্বমঞ্চে তুলে ধরতে শনিবার যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিলসহ বিশ্বের ৫০টিরও বেশি স্থানে জাগলিং ইভেন্টের আয়োজন করে কাউন্ট আস ইন নামে একটি অলাভজনক সংস্থা। ৫১১ জনের অংশগ্রহণে ইতোমধ্যে আয়োজনটি জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। তবে আয়োজকরা বলছেন, ইভেন্টের মূল লক্ষ্য, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতির সম্মুখীন মাঠ ও অ্যাথলেটদের জন্য অভিযোজন টুলস ও কিটস সংগ্রহ।