ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০ তম মৃত্যুবার্ষিকী পালিত
পল্লীকবি জসীমউদ্দীনের ৫০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করা হয়েছে। এ উপলক্ষে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।