সমাজকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে: জয়নুল আবদিন
একটি মাদকমুক্ত ও ‘কিশোর গ্যাং’ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করে সমাজকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। আজ (রোববার, ২২ মার্চ) সকাল ১০টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার দিলদার মার্কেট এলাকায় স্কাইরক্স বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমন মন্তব্য করেন।