জামিনে বের হয়ে আবারও ডিবির হাতে গ্রেপ্তার ৪ মাদক কারবারি
মানিকগঞ্জ সদর উপজেলায় একাধিক মাদক মামলার আসামি চার চিহ্নিত মাদক কারবারিকে আবারও গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পৃথক দুই অভিযানে তাদের কাছ থেকে মোট ২৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।