মেক্সিকোর দক্ষিণ উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প; সুনামি সতর্কতা জারি
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।